জগন্নাথপুরে দলিল লিখক সমিতির সভাপতি প্রার্থী বশির অাহমদকে মামলা থেকে অব্যাহতির দাবি
- Update Time : ০৮:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর সাব-রেজিস্ট্রারী অফিসের লাইসেন্স প্রাপ্ত দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বশির আহমদকে মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা।জানাগেছে, গত ১৭ নভেম্বর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের সিরাজ মিয়া ও মঞ্জিল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মজিদপুর গ্রামের বাসিন্দা দলিল লিখক বশির আহমদ জগন্নাথপুর সাব-রেজিস্ট্রারী অফিসের দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।এদিকে-এ সংঘর্ষের ঘটনায় ১৮ নভেম্বর সিরাজ মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ১০ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২নং আসামি করা হয় দলিল লিখক বশির আহমদকে।
এ ঘটনায় ১৯ নভেম্বর দলিল লিখক বশির আহমদকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়ে জগন্নাথপুর থানার ওসি বরাবরে জগন্নাথপুর সাব-রেজিস্ট্রিারী অফিসের দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ একটি মানবিক আবেদন করেন। সেই সাথে উক্ত সংঘর্ষে বশির আহমদ জড়িত নন দাবি করে তাঁকে এ মামলা থেকে অব্যাহাতি দিতে স্থানীয় জনতাদের মধ্যে অনেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।




























