জগন্নাথপুরে দরিদ্রদের মাঝে চাল বিতরণ
- Update Time : ০২:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে ব্যক্তি উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে।
১৫ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ইকড়ছই মির্জা বাড়ি গ্রামে যুক্তরাজ্য কমিউনিটি নেতা মির্জা মফজ্জল হোসেনের ব্যক্তি উদ্যোগে এলাকার ৩৫০টি পরিবারে জনপ্রতি ৫০ কেজির এক বস্তা করে চাল বিতরণের উদ্বোধন করেন অর্থ ও পরির্কপনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এ সময় মির্জা সিরাজুল ইসলাম, মির্জা রফিকুল বারী, মির্জা মওদুদ আহমদ, মির্জা আবুল কালাম, মির্জা হাফিজুর রহমান, মির্জা আবদুল কাইয়ূম, মির্জা জিলু মিয়া, মির্জা দিলোয়ার হোসেন, মির্জা শাহিন মিয়া, মির্জা আলী আহমদ, মির্জা হাবিবুর রহমান, মির্জা আমিনুর রহমান, মির্জা কাওসার, মির্জা অদুদ, মির্জা নিয়ন, মির্জা সাজান, মির্জা তামীম, মির্জা তামজিদ, মির্জা রেজা, মির্জা রাহিম, মির্জা তৌফিক, মির্জা রাহী, মির্জা অবি, মির্জা মোতাহির, মির্জা জাহেদ, জয়নাল আবেদীন সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























