জগন্নাথপুরে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯অাগস্ট শনিবার দুপুরে হবিবপুর জনকল্যাণ ট্রাস্ট জগন্নাথপুর ইউকে এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ উপলক্ষে পৌর শহরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের ট্রেজারার আবদুল মতিন লাকির সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সোয়েব আহমদ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিবপুর গ্রামের প্রবীণ মুরব্বী আবদুল আজিজ, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রভাষক আবদুর রউফ, স্থানীয় পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, তছির আলী দিলু, ট্রাস্টি শামীম তালুকদার, কমর উদ্দিন প্রমূখ।
এ সময় মুরব্বী জয়নাল মিয়া, সাজিদুর রহমান, সিজিল মিয়া, মাহমুদ আলী, সমাজকর্মী শামীনুর রহমান, আবুল খায়ের, মাসুক মিয়া, স্কাইলাইন স্যাটেলাইটের চেয়ারম্যান কামাল হোসেন, সমাজকর্মী খায়ের মিয়া, মাহবুবুর রহমান স্বপন, আফরাজ মিয়া, রিয়াদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জনপ্রতি ১ হাজার করে ১৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।



























