জগন্নাথপুরে থানায় মারপিটের অভিযোগ দায়েরের পর প্রভাবশালী কতৃক একটি পরিবার গৃহবন্ধী
- Update Time : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ আবদুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মারপিটের অভিযোগ দায়েরের পর প্রভাবশালী কতৃক একটি পরিবার কে গৃহবন্দী করা হয়েছে। জানাযায় উপজেলার পৌর শহরের জগন্নাথপুর গ্রামের বিকাশ রায় বিকুর পরিবার কে প্রায় দু,সপ্তাহ যাবত গৃহবন্ধী করে রেকেছে প্রভাবশালী প্রতিপক্ষ। জগন্নাথপুর গ্রামের গাড়ি চালক বিকাশ রায় বিকু ও একই গ্রামের বিশ্ব রায়, শিতেশ চন্দ্র রায় এবং প্রফুল্ল রায়ের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে বিকু ও তার বৃদ্ধা মায়ের উপর হামলা চালায় প্রভাবশালী প্রতিপক্ষ। প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হলে তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত বিকাশ রায় বিকু জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে যাওয়ার পর প্রতিপক্ষ ক্ষোদ্ধ হয়ে বিকুর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে বিকুর পরিবার বন্ধী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এব্যাপারে গাড়ী চালক বিকু জানান বিশ্ব রায়, শিতেশ চন্দ্র রায় এবং প্রফুল্ল রায়ের লোকজন আমার উপর এবং আমার মায়ের উপর অন্যায় ভাবে হামলা চালিয়ে আমাদের আহত করে, চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করার পর আমার বাড়ির ২টি রাস্তা বিশ্ব রায়, শিতেশ চন্দ্র রায় এবং প্রফুল্ল রায়ের লোকজন বন্ধ করে দেয় ফলে আমি বাড়ি থেকে বাহিরে আসতে পারছিনা। বন্ধী অবস্থায় আমার বৃদ্ধ মাকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করিতেছি এবং জনপ্রতিনিধি ও এলাকার গন্য-মান্য ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে ও তাদের দেওয়া বেড়া উত্তোলন করে আমাদেরকে জিম্মিদশা থেকে মুক্ত করতে পারেনি। এ ব্যাপারে পৌর সভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করা সঠিক হয়নি, বিকুকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। রাস্তা বন্ধের বিষয় জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।




























