১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে তিন শতাধিক পরিবারে অর্থ বিতরণ
- Update Time : ১১:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়-দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে মঙ্গলবার ( ৩ মার্চ) দুপুরে অসহায় হত দরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সমাজকর্মী দেওয়ান রুমেন উদ্দীন, পাবেল আহমদ, আব্দুল খালিক, হাবিব আলম কোরেশী। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


























