জগন্নাথপুরে তালামিযের উদ্যােগে মীরপুর ইউনিয়নে মাহে রামাদ্বানের ক্যালেন্ডার বিতরণ
- Update Time : ০৭:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্ব উপজেলার মীরপুর ইউনিয়ন শাখা’র পক্ষথেকে রামাদ্বান মাসের ইফতার ও সেহরির সময়সূচী ক্যালেন্ডার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও বাসা-বাড়িতে বিতরণ করা হয়েছে। এরপূর্বে ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা তালামীযের সহ-সাধারন সম্পাদক ইজাজুল হক, সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল সাহাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মীরপুর ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ জাকির আহমদ, সহ-সভাপতি হাফিজ শফিকুল ইসলাম, দুলাল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ শাহেদ আবেদীন, সহ-সাধারন সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সহ-অফিস সম্পাদক শাহিন আহমদ, হাফিজ আব্দুল মতিন, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























