১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডিস কর্মীকে মারপিটের প্রতিবাদে ২৪ ঘন্টা ডিস বন্ধ
- Update Time : ০১:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ডিস লাইন কর্মীকে মারপিটের প্রতিবাদে প্রায় ২৪ ঘন্টা ডিস লাইন বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত শনিবার সন্ধ্যায় ডিসকর্মী রনি মিয়া জগন্নাথপুর গ্রামের মানিক মিয়া নামের এক গ্রাহকের কাছে মাসিক ডিস লাইনের বিল চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে রনি মিয়াকে মারপিট করেন। এ সময় স্থানীয় জনতা আহত ডিস কর্মীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে প্রায় ২৪ ঘন্টা ডিস লাইন বন্ধ থাকার পর রোববার দুপুর থেকে সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর হস্তক্ষেপে আবার ডিস লাইন চালু হওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।



























