জগন্নাথপুরে ডহর ভরে বেড়িবাধ নির্মাণ করতে গিয়ে লোকসানে পিআইসি
- Update Time : ১১:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা করতে এবার ডহর ভরে বেড়িবাধ নির্মাণ করতে গিয়ে লোকসানে পড়েছেন এক পিআইসি কমিটি।
৯ এপ্রিল সোমবার সরজমিনে দেখা যায়, নলুয়ার হাওরের ফসল রক্ষা করতে এবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কবিলপুরের খালের ডহর ভরে বেড়িবাধ নির্মাণ করা হয়।
এ সময় বাধের কাজ পাওয়া পিআইসি কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অর্জুন দাস বলেন, দীর্ঘ প্রায় ৬০ ফুট গভীর ডহর ভরাট করে ১৫০ ফুট দৈর্ঘ্যরে বাধ নির্মাণ করা হয়। গভীর ডহর ভরাট করে বাধ নির্মাণ করায় বারবার বাধের মাটি ধসে যায়। যে কারণে ৩ দফা কাজ করতে হয়েছে।
এছাড়া বাধ ঠেকাতে ২০০ বাশ দিয়ে আড় ও ৪০০ মাটির বস্তা দেয়া হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অথচ এক হাজার ফুট বাধের জন্য আমাকে মাত্র ৩ লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ডহর ভরাট করতেই সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয় হয়।
এতে প্রায় দেড় লক্ষ টাকা লোকসান হবে। ম্যাজারমেন্টে কম দেখানো হওয়ায় আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। লোকসান পুষাতে আরো দেড় লক্ষ টাকা অতিরিক্ত দিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।




























