১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ট্রাক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ

  • Update Time : ০৮:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ট্রাক শ্রমিক সমিতির উপ-কমিটির নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

জানাগেছে, আগামি ১৯ অক্টোবর জগন্নাথপুর উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কমিটির ৭টি পদের মধ্যে ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রার্থীরা হলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন ইদন ও ফয়জুন্নুর। সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম ও শফিক মিয়া। সহ-সাধারণ সম্পাদক পদে আবু বক্কর ও সুলতান মিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সদস্য ছৈইদ আলী ও লিটন মিয়া। এর মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন সহ-সভাপতি আলী রাজ মিয়া, কোষাধ্যক্ষ সাহাব আলী ও সদস্য হাসান আল মামুন।

এদিকে-নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন এবং সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করছেন। দিন-রাত চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। এ পর্যন্ত প্রচার-প্রচারণা, গণসংযোগ ও জনপ্রিয়তায় বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন ইদন এগিয়ে রয়েছেন। তাঁকে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে দেখতে চান শ্রমিকরা। এ জন্য তাঁর পক্ষে সাধারণ শ্রমিকরা কাজ করছেন বলে অনেকে জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ট্রাক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ

Update Time : ০৮:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭