০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জেলা প্রশাসকের সরকারি অফিস পরিদর্শন
- Update Time : ০৮:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও জগন্নাথপুর থানা পরিদর্শন করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, ওসি (তদন্ত) মো.মঈন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মামলা সহ প্রশাসনিক বিভিন্ন কাজের খোঁজ খবর নেন।





























