জগন্নাথপুরে জমে উঠেছে ঈদের বেচাকেনা, নারী ক্রেতাদের ঢল
- Update Time : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: আসন্ন ঈদ কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জমে উঠেছে ইদের বেচাকেনা।

প্রবাসী অধ্যুষিত জগন্নথপুরে প্রবাসী অাত্মিয়স্বজনরা প্রবাস থেকে তাদের বাড়িতে থাকা অাত্মিয়স্বজনকে ঈদের বাজার খরচ করার জন্য প্রবাস থেকে প্রেরন করছেন পিন নাম্বারে ঈদের টাকা অার ঈদের বাজার খরছের টাকা প্রেরনের সংবাদ পেয়ে দেশের বাড়ির অাত্মিয়স্বজনরা অানন্দিত।
অনেক পরিবারে যদিও এখনও টাকা হাতে অাসেনি কিন্তু জিনিষপত্রের দাম মূল্য বেরে যাবে মনে করে অনেকের কাছ থেকে হাওলাত করে টাকা এনে ঈদের বাজার খরচ করছেন যার যার সাধ্যমত।
প্রবাসী উপজেলা হিসেবে জগন্নাথপুরে এবার একটু আগে থেকেই বেচাকেনা জমে উঠেছে।
বাজারের বিভিন্ন শপিং মহল ঘুরে দেখা যায় নারী ক্রেতাদের সংখ্যা বেশি।
বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, জগন্নাথপুর মধ্যবাজারে (ভিতর বাজার) বেচাকেনা বেশি চলছে এবং ক্রেতাদের সংখ্যা বেশি।
মধ্যবাজারের ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, এ বছর গত বছরের তুলনায় বেচাকেনা জমবে ভালো কেননা গত বছর বোরো ফসল পানির নিচে তলিয়ে যাওয়াতে ক্রেতাদের মন মেঝাজ বেশি ভালো ছিল না, এবার কৃষকরা ফসল পাওয়াতে বেচাকেনা ভালো জমছে।
মধ্যবাজারে এম বি ফ্যাশনে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, বেশি ক্রেতার উপস্থিতি দেখে এবার মূল্য বেশি দাবি করছে। গত বছরের তুলনায় এবার চাহিদা বেশি তাই মূল্যও বেশি।
পৌর পয়েন্ট রানীগঞ্জ রোড মোহনা ফ্যাশনে এবার উন্নত ডিজাইনের রুচিশীল নারী- পুরুষের চয়েজের সবধরনের কাপরের বিশাল সমাহার রয়েছে।
সেজন্য মোহনা ফ্যাশনে নারী- পুরুষ ক্রেতাদের ভীড় জমে উঠেছে।
মোহনা ফ্যাশনের মালিক মাহমুদুল হাসান জগন্নাথপুর পত্রিকাকে জানান, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার নারী-পুরুষ ক্রেতাদের চাহিদা অনুযায়ী মোহনা ফ্যাশন এবার উন্নতমানের নতুন নতুন ডিজাইনের কাপর এনেছে।
জগন্নাথপুর শহরের বিভিন্ন দোকান ঘুড়ে দেখা গেছে, এবছর বড়দের পোশাকের চাইতে ছোট বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি রয়েছে।



























