১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ছাত্রলীগ সভাপতি আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ

  • Update Time : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও পাঠকুড়া বাজারের ব্যবসায়ী স্থানীয় পাঠকুড়া গ্রামের বাসিন্দা আকরাম হোসেন ও বুরাইয়া গ্রামের খালেদ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে নির্বাচনী বিরোধের জের ধরে গত বুধবার বুরাইয়া গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতি আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আহত ছাত্রলীগ সভাপতির বড় ভাই আব্দাল মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ইছহাক উল্লাহ, খালেদ মিয়া, খালিছ মিয়া, বাবুল মিয়া, ফঠিক মিয়া, আনা মিয়া, রুপ মিয়া, সামসুল ইসলাম, আব্দুল হক, রাজা মিয়া, ছুফি মিয়াসহ ১১ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ছাত্রলীগ সভাপতি আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ

Update Time : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০১৭