জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
- Update Time : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নব-গঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মমিন নাসির, সহ-সভাপতি মাহবুব হোসেন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, আমির খান সাব্বির, লোকমান মিয়া তালুকদার, ছায়াদ আহমদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো: মুন্না মিয়া, ছাত্রলীগ নেতা রুহেল মিয়া, ফিরাজ আলী, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, যুগ্ম সম্পাদক সারোয়ার চৌধুরী, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ, সহ-সভাপতি নিজাম রনি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসরাইল আহমদ, জসিম উদ্দিন, জুবায়ের আহমদ, শাহ শাহরিয়ান, আফরোজ আলী, রুবেল মিয়া, নিয়ামুল ইসলাম, শামছুল ইসলাম, বিদ্যুৎ দাস, মাহবুব তালুকদার, নোমান মিয়া, ওলিউর কামালী, জুনেদ জিম্মাদার, শামীনুর কামালী, সাইফুল ইসলাম সজিব, ছামির আলী, রহমান জিম্মাদার, তানজির আহমদ, ইকবাল হোসেন, জুনেদ কবিরি, হাসান,মিজু আহমদ,রুকন আহমদ, মাসুম আহমদ, সুমন দাশ, দুলন মিয়া, সুহেব আহমদ, মঈনুল ইসলাম, তোফায়েল আহমদ, শিপন মিয়া, ফাহিম অাহমদ প্রমুখ।




























