জগন্নাথপুরে ছাতকের প্রবাসি সৈয়দুজ্জামান কামরানের গণ-সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ১০:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঝিগলী গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী সৈয়দুজ্জামান কামরানের সম্মানে জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের উদ্যােগে জগন্নাথপুরে গণ-সংবর্ধনা অনুষ্টান অাজ ১৮ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী হাজি সোহেল অাহমদ খান টুনুর সভাপতিত্বে ও অালোকিত সমাজ কল্যান সংস্হার প্রতিষ্টাতা সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন সাহেল অাহমদ জিম্মাদার।
গণ-সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের পত্রিকার সম্পাদক এস এ শফি।

সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী সৈয়দুজ্জামান কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর অাদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট মোঃ অাব্দুর রহমান, সুনামগঞ্জ- ৩ উন্নয়ন ফোরামের যুগ্ম-অাহবায়ক মাওলানা হাসমত উল্লাহ খান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব ও ছাতক পল্লী বিদ্যুৎ এর পরিচালক পীর মোঃ অালী মিলন, কবি ইমামুল ইসলাম রানা, জগন্নাথপুর কবি সাহিত্য পরিষদের সেক্রেটারী কবি সৈয়দ অাজমল হোসেন, কবি সৈয়দ নুরুল ইসলাম, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন অাওয়ামীলীগের সেক্রেটারী অাবুল হাসনাত, অালোকিত সমাজ কল্যান সংস্হার প্রতিষ্টাতা সিনিয়র সভাপতি হাফিজ অাব্দুল অদুধ লিটন, বিশিষ্ট মুরব্বি হাজি শেখ সুনু মিয়া, মাওলানা সৈয়দ শামীম অাহমদ, ছাতক উপজেলা যুবলীগ নেতা অাবু বকর, সমাজকর্মী বাবুল খান মুন্না, ব্যবসায়ী সৈয়দ জামাল উদ্দীন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য অাক্তার অালম শিপার, সৈয়দ তাহমিদ অাহমদ, কামাল অাহমদ প্রমুখ।

গণ-সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে ছাতক উপজেলার বিপ্লবী কবি ইমামুল ইসলাম রানাকে গুনীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি





























