০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে চোরাই গরু উদ্ধারসহ গ্রেফতার- ১

  • Update Time : ০১:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে ৩ টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আব্দু মুবিন (৪৬) এর বসত বাড়ীর গোয়াল ঘর থেকে ২৪ মার্চ দিবাগত রাতে তিনটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। চুরির সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার এস আই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ছাতক থানার আহমদ নগর গ্রাম থেকে বুধবার (২৫ মার্চ) দুপুরে চোরাইকৃত ৩টি গরু উদ্ধার সহ একজনকে আটক করে। চুরির ঘটনার সাথে জড়িত ছাতক থানার দক্ষিক কুরশি গ্রামের আলী হোসেনের ছেলে সৈয়দুর রহমান (২০)কে গ্রেফতার করা হয়েছে। আসামী ছৈইদুর রহমানকে জিজ্ঞাসাবাদে সে জানায় আব্দু মুবিনের ৩টি গরু তার সহযোগী পলাতক আসামী (কুরশি গ্রামের) ফয়ছল মিয়া (৩০), মাহফুজ মিয়া (২০)-এর সহযোগীতায় চুরি করেছে বলে জানায়। চোরাই উদ্ধারকৃত ৩টি গরুর মূল্য অনুমান প্রায় ৩ লাখ টাকা। চোরাই গরু উদ্ধারসহ গ্রেফতারকৃত আসামি সৈয়দুর রহমানকে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে চোরাই গরু উদ্ধারসহ গ্রেফতার- ১

Update Time : ০১:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬