০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০৫টি মামলা
- Update Time : ০৫:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সারাদেশের ন্যায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে পরিক্ষা-নিরিক্ষার অভিযান চালাচ্ছেন জগন্নাথপুর ট্রাফিক বিভাগ (পুলিশ)।
জানা গেছে, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীর প্রেক্ষিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৫ আগষ্ট থেকে সারাদেশের ন্যায় জগন্নাথপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে। যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১১ আগষ্ট পর্যন্ত জগন্নাথপুরে ১০৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

























