জগন্নাথপুরে চপলের মুক্তির দাবিতে যুবলীগের বিক্ষোভ
- Update Time : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭অাগস্ট হস্পতিবার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, বকুল গোপ, আবদুল লতিফ, কবির আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, বাবু চৌধুরী, রাসেল আহমদ, আবদুল আহাদ, শিশু মিয়া, কামরুল বক্স, সেলিম আহমদ, তখলিছুর রহমান তালুকদার, আক্তার হোসেন, মাজু আহমদ প্রমূখ।



























