০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ে র্যালি ও সভা
- Update Time : ০২:০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ে ভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় ভবনে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষিকা সালেহা পারভীন, শিক্ষানুরাগী, আনছার মিয়া, আবদুল কাইয়ূম, রমজান আলী ছানা, সাহাব উদ্দিন, শেখরুল ইসলাম সোহাগ প্রমূখ। এ সময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।



























