০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গ্রাম পুলিশের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
- Update Time : ১১:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ দিন ব্যাপী গ্রাম পুলিশের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় তিন ধাপে উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জ জেলা উপ-পরিচালক মো. ইমরান হোসেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ হাই জকী, গ্রাম আদালত প্রকল্পের সুনামগঞ্জের (ডিএফও) নজরুল ইসলাম, গ্রাম আদালত জগন্নাথপুর উপজেলা সমন্বয়কারী হারুনুর রশীদ প্রমূখ।




























