১০:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গোলায় ধান তুলতে ত্রিপাল কেনার ধুম
- Update Time : ১২:১৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গোলায় ধান তুলতে ত্রিপাল কেনার ধুম পড়েছে।
আসছে বৈশাখ মাসে ধান শুকানো ও মাড়াই করার জন্য প্লাস্টিক বস্তার তৈরী ছোট-বড় ত্রিপাল কেনা শুরু করে দিয়েছেন কৃষকরা। এবার জগন্নাথপুরে বোরো ধানের ভাল ফলন হয়েছে।
প্রকৃতি অনুকুলে থাকলে এবার বাম্পার ফসল কৃষকদের গোলায় উঠবে। আর মাত্র ২ সপ্তাহের মধ্যে জগন্নাথপুরে বোরো ধান টাকার ধুম পড়ে যাবে বলে স্থানীয় কৃষকদের মধ্যে অনেকে জানান।
এ জন্য কৃষকরা জমি থেকে ধান কেটে গোলায় তুলতে শ্রমিক সংগ্রহ সহ সব ধরণের উপ-করণ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই অংশ হিসেবে ত্রিপাল বেচা-কেনার ধুম পড়েছে।





























