০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গাড়ি মেলার উদ্বোধন

  • Update Time : ০৮:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জেএসি গাড়ি মেলার উদ্বোধন হয়েছে। আজ ২৯ নভেম্বর বুধবার থেকে ৩ দিন ব্যাপী স্থানীয় হেলিপ্যাড মাঠে গাড়ি মেলার আনুষ্টানিক উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর সিলেট ও সুনামগঞ্জ জেলার একমাত্র ডিলার জারিফ মটরস এর উদ্যোগে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জারিফ মটরস এর প্রোপ্রাইটার গোলাম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক মো.মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর টিএমই মো. শরিফুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর তাজিবুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারি সাবেক কৃতী ফুটবলার জাহির উদ্দিন, ব্যবসায়ী ও কন্ট্রাক্টর গোলাম কবির আহমদ চৌধুরী, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মো.শরিফ মিয়া ও ছইল মিয়া।

এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী লোকমান মিয়া, আলীরাজ মিয়া, সমাজকর্মী হারুন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মেলার আয়োজনকারীরা জানান, মেলা চলাকালীন সময়ে নগদ ও সহজ কিস্তিতে জেএসি ও পিয়াজিও ধরণের ট্রাক এবং পিকআপ পাওয়া যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গাড়ি মেলার উদ্বোধন

Update Time : ০৮:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭