জগন্নাথপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ
- Update Time : ০৩:১৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উপজেলার কলকলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে লালশাহ (৫২) নামক এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
জানাগেছে, বুধবার (১৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগীতায় ৪০০ গ্রাম গাঁজাসহ জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর (জালালপুর) গ্রামের নিবাসী মৃত আকবর উল্লাহ’র ছেলে মোজাম্মিল আলী ওরফে লাল শাহ (৫২)কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে নীল পলিথিন বেগে প্রায় ৪০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই কবির উদ্দিন জগন্নাথপুর পত্রিকাকে জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের এর পর বৃহস্পতিবার (১৯ শে এপ্রিল) তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




























