জগন্নাথপুরে গরু চুরির মামলা করে বাদী বিপাকে
- Update Time : ০৯:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু চুরির মামলা করে এক বাদী বিপাকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের মৃত জনিক মিয়ার ছেলে রিপন মিয়ার একটি গাভী রকম গরু চুরি হয়। পরে ৯ ফেব্রুয়ারি চুরি যাওয়া গরুটি পাওয়া যায়। এ ঘটনার জের ধরে ১৫ ফেব্রুয়ারি চুরি যাওয়া গরুর মালিক রিপন মিয়াকে মারপিট করেন হবিবপুর মাঝপাড়া গ্রামের মৃত আছান উল্লার ছেলে নেছাওর মিয়া সহ কয়েক জন। এ ঘটনায় আহত রিপন মিয়া বাদী হয়ে নেছাওর মিয়া, সাজু মিয়া ও রাব্বুল মিয়াকে আসামি করে সুনামগঞ্জ আদালতে একটি গরু চুরি ও মারমারির মামলা করেন। মামলা নং-সিআর ৪৭/২০১৭ইং।
এ ব্যাপারে মামলার বাদী রিপন মিয়া অভিযোগ করে বলেন, আমি মামলা করে এখন বিপাকে পড়েছি। মামলাটি তুলে নিতে আসামিরা হুমকি-ধামকি দিচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।





























