জগন্নাথপুরে গনতন্ত্র হত্যা দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের কালো পতাকা মিছিল ও পথসভা
- Update Time : ০৪:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে গনতন্ত্র হত্যা দিবসে উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে কালো পতাকা মিছিল ও পথসভা।
৫ জানুয়ারি গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন জগন্নাথপুর উপজেলা শাখা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশক সম্পাদক মোঃ দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক মোঃ আলিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাজী সুহেল আমীন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম রানা, শিপন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক আহমদ, রাসেল বক্স, জাকির হোসেন, জহিরুল ইসলাম লেবু, সৈয়দ মিজান আহমদ, সেলিম আহমদ, রুখন মিয়া, মাহবুব আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামীম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদেক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুয়েল, নুরুল আমীন, মামুনুর রশীদ, আল আমীন, সৈয়দ জাবির, সাইফুল ইসলাম জাবেদ, জুনেদ আহমদ, মিফতাউল তালুকদার, পৌর ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, শাওন আহমদ, তুহিন আহমদ প্রমুখ।উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ কামরুজ্জামান, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আখলুল করিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হাজী সুহেল অাহমদ খান টুনু, উপজেলা যুবদল নেতা ইউসুফ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা শেখ মামুন হোসেন, পারভেজ তালুকদার, মিজানুর রহমান মিজান, জাহেদ আহমদ, আজমত মিয়া, জাকারিয়া হোসেন প্রমূখ। সভাপতির বক্তব্যে আবু হোরায়রা সাদ মাষ্টার বলেন, আজ ৫ ই জানুয়ারি গনতন্ত্র হত্যা দিবস, স্বৈরাচারী শেখ হাসিনা ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করে বাংলাদেশের গনতন্ত্র হত্যা করেছে, আমরা বলতে চাই অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে এদেশের গনতন্ত্র ফিরিয়ে দিন। সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ বলেন এই স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনার সরকার যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দিচ্ছে শহীদ জিয়ার সৈনিকরা রাজপথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি




























