০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতা
- Update Time : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গণধর্ষণ মামলার আসামি আমির উদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আদম আলীর ছেলে।
জানাগেছে, গত ২০ ডিসেম্বর রাত আড়াইটার দিকে স্বামীকে বেধে রেখে স্বামীর সামনে ঘোষগাঁও গ্রামের এক সুন্দরী গৃহবধূকে গণধর্ষণ করে একদল লম্পট। এ ঘটনায় তাঁর স্বামী ইমাম হোসেন বাদী হয়ে লম্পট আমির উদ্দিন সহ ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলায় দায়ের করেন।
মামলা দায়েরের প্রেক্ষিতে বুধবার ২৭ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ মামলার আসামি আমির উদ্দিনকে গ্রেফতার করেন।




























