০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে খোলা বাজারে সরকারি চাল বিক্রি শুরু

  • Update Time : ১০:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে খোলা বাজারে সরকারি (ওএমএস) এর চাল বিক্রি শুরু হয়েছে। চাল বিক্রি শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ১০এপ্রিল সোমবার থেকে জগন্নাথপুর পৌর শহরে ৩ টি ডিলারের মাধ্যমে খোলা বাজারে সরকারি চাল বিক্রি শুরু হয়। পৌর পয়েন্টে অবস্থিত ডিলার কদরিছ মিয়ার দোকানে আনুষ্ঠানিকভাবে সরকারি চাল বিক্রি উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
এ সময় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ডিলার কদরিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার মাত্র ১৫ টাকা প্রতি কেজি দরে জন প্রতি ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। যা চালের বাজারে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামে অনেক ব্যবধান থাকায় সরকারি চাল কিনতে ক্রেতারা ভীড় করছেন ডিলারে। সরজমিনে দেখা যায়, পৌর পয়েন্টে অবস্থিত ডিলার কদরিছ মিয়ার দোকানে নারী-পুরুষ ক্রেতারা দীর্ঘ লাইন দিয়ে চাল কিনছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে খোলা বাজারে সরকারি চাল বিক্রি শুরু

Update Time : ১০:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭