জগন্নাথপুরে খুড়িয়ে পাওয়া শিশু কন্যাকে থানা পুলিশ তার মাতা-পিতার কাছে হস্তান্তর করেছে
- Update Time : ০২:৪৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খুড়িয়ে পাওয়া শিশু কন্যা কুলসুমা বেগম (৮) অবশেষে তার পরিবারকে পেয়েছে। গত ৭ মে সোমবার এ শিশুকে মিনিবাসে পেয়ে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করেছিলেন বাস ম্যানেজার আবদুল কাদির। পরে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, থানার এএসআই শাহীন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ এর জগন্নাথপুর কর্মকর্তা শাহজাহান আহমদসহ জগন্নাথপুর পত্রিকা.কম ও বিভিন্ন গণমাধ্যম- সামাজিক যোগাযোগ ফেসবুক সহ সবার সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুটি তার পরিবারকে পায়। অবশেষে ৯ মে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ শিশুটিকে তার মা ফাতেমা বেগম পিতা দুলাল মিয়ার কাছে হস্তান্তর করেন। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ি থানার মাথুয়াইল কবরস্থান এলাকায় বসবাস করে। যে কারণে শিশুটির পিতা ও মাতার ঠিকানা দেয়ায় তার পরিবারকে পেতে অনেক বেগ পেতে হয়েছে। এ সময় জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই সাইফুল আলম, এএসআই শাহীন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া এবং এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ এর জগন্নাথপুর কর্মকর্তা শাহজাহান আহমদ উপস্থিত ছিলেন।





























