জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা বিএনপির লিফলেট বিতরণ
- Update Time : ০৩:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্টিত।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দোশ্য প্রনোদিত মামলায় রায়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যােগে দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড থেকে শুরু করে বিভিন্ন সড়কে ও দোকানপাটে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা এম এ নুর, ডাঃ রাজা মিয়া, আখলুল করিম, হাজি সুহেল আমীন, নেওয়ার খান, জুবেদ আলী লখন, শামসুল ইসলাম রানা, সৈয়দ খায়রুল ইসলাম, মিজান কোরেশী, নজরুল ইসলাম, নুরুজ্জামান মিয়া, রাহিন তালুকদার, শিপন মিয়া, সৈয়দ মারুফ অাহমদ, সাদিকুর রহমান নানু, ফেরদৌস খান, সাজাদ মিয়া, আরজদ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক, জহিরুল ইসলাম লেবু, সেলিম আহমদ, শেখ সুলেমান আহমদ, সালাম মিয়া, সুলেমান খান, মোঃ তৌহিদ, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদেক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা হাজি হারুনুর রশীদ হারুন, নুরুল আমীন, হেলাল আহমদ, সৈয়দ মুহাদ্দিস, শেখ মামুন, রাজু আহমদ, মামুনুর রশীদ, রুহেল মিয়া, জুনেদ মিয়া, সুজেল খান, ফয়জুল ইসলাম, শরিফ খান, হাবিবুর রহমান, ইমরান আহমদ, কয়েস মিয়া প্রমুখ। লিফলেট বিতরণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মল্লিক মঈন উদ্দিন সুহেল, তিনি বলেন, সৈরাচারী শেখ হাসিনার সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়েছে, আমরা জগন্নাথপুর উপজেলা বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি, অন্যথায় এদেশের আপাময় জনতাকে নিয়ে অবৈধ এই সৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে যার দ্বায়িত্ব সরকারকেই নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি



























