জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ
- Update Time : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হত দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিতরণ করা হচ্ছে।
জানাগেছে, সারা বছর ধরে জগন্নাথপুর উপজেলার ৯ হাজার ৫শ জন তালিকাভূক্ত কার্ডধারী দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে প্রতিমাসে জনপ্রতি ৩০ কেজি করে মাত্র ১০ টাকা কেজি দরে সরকার চাল বিতরণ করে আসছে। জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নে ২ জন করে ডিলারের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়ে থাকে।
২৪ এপ্রিল মঙ্গলবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ইউনিয়ন অফিস পয়েন্ট নামক স্থানে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে অফিস সহকারী ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ডিলার এমআর চৌধুরী আহার সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ডিলার এমআর চৌধুরী আহার বলেন, সরকার আমাদেরকে প্রতি কেজিতে মাত্র দেড় টাকা কমিশন দেয়। যা চাল আনা নেয়ায় খরচ হয়ে যায়। এতে আমাদের কোন লাভ হয় না। তাই আগামিতে ডিলারদের কমিশন বাড়িয়ে দিতে তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।
এছাড়া পাটলি ইউনিয়নের অপর ডিলার আশিক মিয়া স্থানীয় রসুলগঞ্জ বাজারে, মিরপুর ইউনিয়নের ডিলার টিটু মিয়া মিরপুর বাজারে ও মিরপুর ইউনিয়নের অপর ডিলার জাহাঙ্গীর আলম জামাল কেউনবাড়ী বাজারে কার্ডধারীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করতে দেখা যায়। এ সময় সুবিধা ভোগীরা চাল নিয়ে যেতে যেতে সরকারকে সাধুবাদ জানান।





























