০১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কেশবপুর বাজার তদারক কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
- Update Time : ০৯:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ঐতিবাহী কেশবপুর বাজার তদারক কমিটির নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। শনিবার জগন্নাথপুর পৌরসভায় মনোনয়ন পত্র দাখিল করেন কেশবপুর বাজার তদারক কমিটির নির্বাচনে সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারি আরজাদ খা, ব্যবসায়ী ছানাফর আলী, সহ-সেক্রেটারি পদে ব্যবসায়ী মনির হোসেন মুন্না, হেকিম আলী ও আনু হোসেন আনু। আগামি ২৩ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগে সেক্রেটারি প্রার্থী ছানাফর আলী ও সহ-সেক্রেটারি পদে মনির হোসেন মুন্না এগিয়ে রয়েছেন বলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে অনেকে জানান।



























