জগন্নাথপুরে কৃষকের মুখে মুখে এবার হাওরে পেয়েছি সোনা
- Update Time : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকের মুখে মুখে এবার হাওরে পেয়েছি সোনা।
গতবছর হাওরে সোনালী ধান অকাল বন্যায় তলিয়েগেলে কৃষক- কৃষণীরা ছিলেন পরিবার-পরিজন নিয়ে বড় অাসহায়। অসহায় কৃষকের শেষ সম্পদ বিক্রি করেও তাদের সোনালী ধানের অাশা কখনও ভুলতে পারেননি।
বছরগুরে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে দিন কাটানোর অাশায় এবার হাওরের সোনালী ধানের অাশায় জমিন চাষ করেন, একমাত্র অাল্লাহর উপর ভরসা করে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উত্তরের হাওরে পর্যবেক্ষণ কালে দেখা হয় ঘোষগাঁও গ্রামের কৃষক শাজান মিয়ার সাথে। তিনি জগন্নাথপুর পত্রিকাকে জানান, আমি চার জাতের ধান আবাদ করেছি ব্রি ধান ২৯, ব্রি ধান ২৮,ব্রি ধান ১৯ এবং জলক রাজ। তিনি বলেন ব্রি ধান ২৮ আগে রোপন এবং অতিরিক্ত সার প্রয়োগে ধান কিছুটা জ্বলে গেছে। তবে ব্রি ধান ২৯, ব্রি ধান ১৯ এবং জলক রাজ এগুলো খুব ভালো হয়েছে তিনি বলেন শুকুর আলহামদুলিল্লাহ পাইছি সোনা। গত বছর কিচ্ছু পাইছি না মাওলার দয়ায় শুকুর আলহামদুলিল্লাহ পাইছি সোনা। প্রতিটি কাটায় কাটায় বলেন শুকুর আলহামদুলিল্লাহ।
অন্য কৃষক ফারুক মিয়া জগন্নাথপুর পত্রিকাকে জানান, আমি প্রথম দিকে রোপন করেছি এজন্য আমার ২৮ ধান কিছুটা জ্বলে গেছে তবে ২৯ ধান আল্লার রহমতে খুব ভালো হয়েছে।
অরেক কৃষক রুশন মিয়া জগন্নাথপুর পত্রিকাকে জানান, আমার ২৮ ধান খুব ভালো হয়েছে। আমি শেষের দিকে রোপন করেছি।
এবার কৃষক- কৃষণীরা হাওরে সোনালী ধান পেয়ে গতবছরের কষ্টের কথা অনেকটা ভুলে যাচ্ছেন।
উপর থেকে যদি অাসমানী কোন বলা মসিবত না অাসে তাহলে কৃষক- কৃষণীদের ঘরে উঠবে হাওরের সোনালী ধান।




























