জগন্নাথপুরে কৃষকরা পাহাড়ি ঢল ও বজ্রপাতের ভয়ে হাওরের পাকা ধান নিয়ে চিন্তিত
- Update Time : ০৩:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: বাংলাদেশের মধ্যে বজ্রপাতের দিক দিয়ে সবচাইতে ঝুঁকিতে রয়েছে হাওরের রাজধানী সুনামগঞ্জ।
গত কয়েক দিনের বজ্রপাতে জেলার বিভিন্ন স্থানে নিহতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে হাওরে মধ্যে কৃষকের মৃত্যুর সংখ্যা সব চাইতে বেশি বলে জানা গেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওর সহ অন্যান্য হাওরে কলেজ ছাত্র সহ কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বজ্রপাতের এই ভয়ের মধ্যে রয়েছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা।
নলুয়ার হাওরের একজন কৃষকের সাথে মঙ্গলবার কথা হলে তিনি জানান, আকাশের অবস্থা খারাপ থাকার করণে বজ্রপাতের ভয়ে আমরা পাকা ধান জমিতে রেখে বাড়িতে চলে আসছি। আমাদের পাশে বজ্রপাতে দিরাইয়ের একজন কৃষকের মৃত্যু হয়েছে।এ ভয়ে আমরা খুব চিন্তিত।
জগন্নাথপুরে বিভিন্ন হাওরে এখনও পাকা ধান রয়েছে। এবার বৈশাখের শুরুথেকে ধান কাটার কাজের লোকের বড় অভাব ছিল এখন কাজের মানুষের অভাব রয়েছে। ২দিনের বৃষ্টিতে ছোট ছোট হাওরে উপর থেকে পানি এসেছে।
জগন্নাথপুর উপজেলার কৃষকরা একদিকে পাহাড়ি ঢল ও অন্যদিকে বজ্রপাতের ভয়ে হাওরের পাকা ধান নিয়ে চিন্তিত রয়েছেন।





























