০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪

  • Update Time : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, শুক্রবার রাতের বিভিন্ন সময়ে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (নতুনপাড়া) গ্রামে একটি পাগলা কুকুর যাকে পায়, তাকেই কামড়াতে থাকে। এ সময় কুকুরের কামড়ে মিরাজ আলী (৬০), নাজমিন বেগম (৮), উদয় মিয়া (৭) ও এক অটোরিকশা চালক সহ কমপক্ষে ৪ জন আহত হন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা পাগলা কুকুরটিকে মেরে ফেলেন। শনিবার আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন বলে স্থানীয়রা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪

Update Time : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭