০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : ১১:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ মে শুক্রবার এনজিও সংস্থা পদক্ষেপ এর উদ্যোগে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে কিশোর-কিশোরী সম্মেলন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মেধা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪১ জন প্রতিযোগী শিক্ষার্থী অংশ গ্রহন করে ১০ জন উত্তীর্ণ হন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এনজিও সংস্থা পদক্ষেপ এর সহকারি ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জগন্নাথপুর ব্রাঞ্চ ম্যানেজার আবদুল কাদির ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, এনজিও সংস্থা পদক্ষেপ এর সিলেট এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান মিয়া, শিক্ষক মাজহারুল ইসলাম, আবদুজ জাহের, মনি বণিক, মাওলানা জালাল উদ্দিন, আকবর আলী প্রমূখ।

এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সমাজকর্মী শাহ কবির মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১১:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮