১১:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কার স্বার্থে সরে গেল সড়ক ! প্রতিবাদে ব্যবসায়ী মহলে উত্তেজনা

  • Update Time : ০৮:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক সরানো নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কার স্বার্থে এবং কত টাকার বিনিময়ে সড়কটি সরানো হয়েছে, তা জানতে চায় ভূক্তভোগী জনতা।

জানাগেছে, গত প্রায় ২ মাস আগে ৮৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ডাবর থেকে জগন্নাথপুর পর্যন্ত মেরামত কাজ শুরু হয়। সহজের অধীনে সড়কের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এর মধ্যে জগন্নাথপুর পৌর শহরের ভেতরে দেড় কিলোমিটার এক ফুট উচ্চতার আরসিসি কাজ চলছে। অভিযোগ উঠেছে, জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে রাণীগঞ্জ রোডে নির্মাণাধীন সড়কটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রায় ৯ ফুট সরিয়ে দেয়া হয়েছে। এতে নতুন করে ভাঙনের কবলে পড়েছে, পূর্ব দিকের দোকানপাট।

৩ জুলাই মঙ্গলবার সরজমিনে দেখা যায়, ২৪ ফুট প্রস্থের সড়কটি ১২ ফুট করে দুইভাগে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে পশ্চিম দিকের ১২ ফুট প্রস্থের নির্মাণ কাজ শেষ। সড়কের পশ্চিম দিকে রয়েছে সরকারি জায়গায় নির্মিত দোকানপাট ও খালি জায়গা। আবার পূর্ব দিকে রয়েছে মালিকানা জায়গায় বড়-বড় আলিশান মার্কেট ও দোকানপাট।

সাবেক সড়কের প্রায় ৬ ফুট ও ড্রেন ৩ ফুটসহ পশ্চিম দিক থেকে মোট ৯ ফুট সড়ক বাদ দিয়ে পূর্ব দিকে সরিয়ে নির্মাণ করা হয়েছে। সড়কটি পূর্বদিকে সরিয়ে দেয়ার কারণে বাকি ১২ ফুট সড়ক নির্মাণকালে সড়কের পূর্ব দিকে থাকা মালিকানা জায়গায় অবস্থিত মসজিদ, কবরস্থান, বিদ্যুতের লাইন ও আলিশান মার্কেট এবং দোকানপাট ভাঙনের কবলে পড়বে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী মহল।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় থাকা ব্যবসায়ী মহলের পক্ষে আল আরাফা মার্কেটের মালিক হাজী আবদুল জব্বার অভিযোগ করে বলেন, কোন বিশেষ মহলের ইশারায় এবং বড় অংকের টাকার বিনিময়ে সড়কটি পূর্ব দিকে সরিয়ে দেয়া হয়েছে। সাবেক সড়কের উপর দিয়ে বর্তমান নতুন সড়ক হওয়ার কথা থাকলেও তা মানছেনা ঠিকাদারী প্রতিষ্ঠান। সরজমিনে দেখে সাবেক সড়কের উপর দিয়ে বর্তমান সড়ক নির্মাণের মাধ্যমে বড় ধরণের ক্ষতির কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি প্রতি আহবান জানান।

এ ব্যাপারে জানতে সড়কে কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটের সাইড ম্যানেজার জামাল উদ্দিন বলেন, এখানে সড়কটি ২৪ ফুট প্রস্থ হবে। পরে সড়কের উভয় পাশে আরো ৩ ফুট করে ড্রেন নির্মাণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কটি সরে যাওয়ার ব্যাপারে আমাদের কিছ্ইু করার নেই। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ম্যাজারমেন্ট অনুযায়ী আমরা কাজ করছি।

এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কার স্বার্থে সরে গেল সড়ক ! প্রতিবাদে ব্যবসায়ী মহলে উত্তেজনা

Update Time : ০৮:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮