০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কাদা মাটির কারণে বেকায়দায় পিআইসি কমিটি
- Update Time : ১০:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাধ নির্মাণ করতে গিয়ে কাদা মাটির কারণে এক পিআইসি কমিটি বেকাদায় পড়েছেন। বারবার কাদা মাটি উত্তোলন করলেও মাটিগুলো হেলে পড়ে আবার দেবে যায়।
জানাগেছে, নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার স্থানীয় ইসমাইলচক গ্রাম এলাকায় বড় ডহর নামক স্থানে বেড়িবাধ নির্মাণ কাজ পান পিআইসি কমিটির সভাপতি হিরণ মিয়া।
এখানে বাধের আশ-পাশে শক্ত কোন মাটি না থাকায় তারা বাধ্য হয়ে কাদা মাটি দিয়ে বাধ নির্মাণ করছেন। তবে মাটি কাদা হওয়ার কারণে দিনে মাটি ভরাট করা হলেও রাতে আবার হেলে পড়ে যায়।
স্থানীয়রা জানান, মোট ৩ বার মাটি কাটা হয়। বাশের আড় দিয়ে মাটি আটকে রাখা হয়েছে। এতে পিআইসি কমিটি বেকায়দায় পড়েছেন। তবে মাটি হেলে পড়ায় বাধের দুই পাশ বড় গেছে। যে কারণে বারবার মাটি কাটার কারণে পিআইসি কমিটি ক্ষতির শিকার হন বলে জানা যায়।



























