জগন্নাথপুরে ওয়াল্টন শো রুমের পুরস্কার বিতরণ
- Update Time : ০৮:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদুল আযহা উপলক্ষে ইলেক্ট্রনিক্স পণ্য ওয়াল্টনের শো রুম পপুলার ইলেক্ট্রনিক্সের সৌজন্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৫১ জন বিজয়ী পুরস্কার জিতেছেন।
প্রথম পুরস্কার একটি ফ্রিজ পেয়েছেন জগন্নাথপুর গ্রামের কুঠি মিয়া নামের এক ক্রেতা।
শুক্রবার বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, বাজার বণিক সমিতির সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী সাজু মিয়া, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আ.লীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, সাংবাদিক আজহারুল হক ভূইয়া শিশু, ব্যবসায়ী জনিক মিয়া, শামীম আহমদ, জগন্নাথপুর ওয়াল্টন শো রুম পপুলার ইলেক্ট্রনিক্সের পরিচালক জুলফিকার আহমদ মনি, জামাল উদ্দিন বেলাল, হাজী শাহিন মিয়া, ম্যানেজার ওয়ালি উল্লাহ, সজিব দেব সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























