জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন
- Update Time : ১০:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও আ.লীগের উদ্যোগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























