০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এবার মাঠে ধান নয় ফলেছে সোনা
- Update Time : ১২:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বছরের তুলনায় এবার মাঠে ধান নয় ফলেছে সোনা।
জগন্নাথপুর উপজেলার বেশ কয়েক টি আঞ্চলিক হাওর পর্যবেক্ষক করে দেখাগেছে যে, গত বছরের তুলনায় এবারের বোর ধান ভাম্পার হয়েছে। বি ধান ২৮ এর ধান কাটা উৎসব শুরু হয়েছে এবং ২৯ ধানের শীষ বের হচ্ছে। ধান কাটার উৎসব উপভোগ করতে কৃষকদের সঙ্গে কাচি হাতে দেখা যায় ৩ বারের নির্বাচিত ওয়ার্ড প্রতিনিধি মুকিত মিয়া কে।
উপজেলার ঘোষগাঁও, টিয়ারগাঁও এবং ইছগাঁও, এই ৩ এলাকার হাওরে বি ধান ২৮ খুব ভালো ফলেছে।
গত বছর ধান পানির নিচে তলিয়ে যাওয়াতে ধানের দেখা মেলেনি, এবার ফলেছে ব্যাপক পরিমাণ ধান।কৃষক-কৃষণীরা আশাবাদী এ বছর তাদের জমিনে ভাম্পার ধান হয়েছে। এ বছর কৃষকরা ধানে কাঁচি দেওয়াতে আনন্দে আত্নহারা। আরো ১০-১২ দিন পরে কৃষকের ঘড়ে ধান উঠতে শুরু করবে পুরোধমে।




























