০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে একাধিক চুরির মামলার পলাতক আসামী মুজাহিদ সহ গ্রেফতার ৩
- Update Time : ১০:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক চুরির মামলার পলাতক আসামী মুজাহিদ সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ২৫ মে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গাঁজা সহ জগন্নাথপুর পৌর শহরের আছিম শাহ বাড়ী গ্রামের আবদুল গণির ছেলে আলী হোসেন (২৪) ও উপজেলার মক্রমপুর গ্রামের মৃত সুরেশ করের ছেলে সুনিল করকে (২৫) গ্রেফতার করেন।
এছাড়া জগন্নাথপুর থানার এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে একাধিক চুরি মামলার পলাতক আসামী মুজাহিদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ২৬ মে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




























