০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে একমঞ্চে দুই বিদ্রোহী এমপি প্রার্থী

  • Update Time : ০৯:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই রাজনৈতিক দলের দুই সম্ভাব্য এমপি প্রার্থীকে এক মঞ্চে দেখা গেছে। ১৩ অাগস্ট রোববার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় অবস্থিত জহিরস ইনস্টিটিউট এর উদ্যোগে ইনস্টিটিউটের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের পুত্র কেন্দ্রীয় আ.লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন।

তিনি সুনামগঞ্জ-৩ আসনে বিগত জাতীয় নির্বাচনে বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের সাথে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আগামী নির্বাচনেও তিনি প্রার্থী দলীয় প্রার্থী না হলে তিনি বিদ্রোহী প্রার্থী হতে পারেন। এছাড়া একই মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ উন্নয়ন ফোরামের আহবায়ক জমিয়তের কেন্দ্রিয় নেতা মাওলানা ইমরান আহমদ। তিনি আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত থেকে বিশ দলীয় জোটের মনোনয়ন না পেলে তিনি বিদ্রোহী প্রার্থী হতে পারেন।

জহিরস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এম জাহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের শিক্ষক রোমেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ.লীগ নেতা ও ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, জগন্নাথপুরপৌর স্বেচ্ছাসেবলীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, প্রতিষ্টানের ছাত্র লুৎফুর রহমান প্রমূখ। এ সময় যুবলীগ নেতা সাবুল আহমদ, ফারুক আলী তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে একমঞ্চে দুই বিদ্রোহী এমপি প্রার্থী

Update Time : ০৯:১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ আগস্ট ২০১৭