জগন্নাথপুরে এই প্রথম ইকড়ছই ফুটবল প্রিমিয়ার লীগ শুরু
- Update Time : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথম বারের মতো ইকড়ছই ফুটবল প্রিমিয়ার লীগ প্রতিযোগিতা শুরু হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে ইকড়ছই ফুটবল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক কৃতী ফুটবলার ও জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন। এ সময় জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ও সাবেক কৃতী ফুটবলার সুহেল আহমদ, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার মাহবুবুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল হক আনা, সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ, ইকড়ছই ফুটবল প্রিমিয়ার লীগের আহবায়ক আবদুল মুকিত, সদস্য সচিব জুয়েল হোসেন, ফুটবলার তৈয়বুর রহমান সিতু, সালমান, অলিউর রহমান, শহিদুল ইসলাম, শহিদুর রহমান, সুদিপ কর সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সাবেক এবং বর্তমান ফুটবলারগণ উপস্থিত ছিলেন। এছাড়া ইকড়ছই ফুটবল প্রিমিয়ার লীগে জলিল টেডার্স, আমিরা স্পোটিং ক্লাব, সালমান ফ্যাশন, অমর সেভেন স্টার সহ মোট ৫টি দল অংশ গ্রহন করে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় জলিল টেডার্স ও আমিরা স্পোটিং ক্লাব অংশ গ্রহন করে। দ্বিতীয় ধাপে সালমান ফ্যাশন ও অমর সেভেন স্টার মুখোমুখি হয়। এতে প্রথম ম্যাচ ড্র হলেও দ্বিতীয় ম্যাচে সালমান ফ্যাশন বিজয়ী হয়।




























