সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যােগে হাওরের বেরীবাঁধ নির্মানে দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি ও সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষনার দাবিতে ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে সংগঠনের উপজেলা সেক্রেটারী দিপক কুমার দেবের সভাপতিত্বে ও ছাত্রনেতা রনি রাজের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর সভার মেয়র অালহাজ্ব অাব্দুল মনাফ। মানববন্ধনে বক্তব্য রাখেন কাউন্সিলর খলিলুর রহমান, জগন্নাথপুর বাজার কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া, জুনেদ অাহমদ, জগন্নাথপুর উদীচীর সম্পাদক অাকমল হোসেন ভুইয়া, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংস্কৃতিক কর্মী মুরাদ অাহমদ, সংগঠনের সম্পাদক নুর অাহমদ, ক্রিড়া সংগঠক মোঃ জুয়েল হোসেন, সংগঠনের সদস্য মুন্না মিয়া প্রমুখ। মানববন্ধনে উপস্হিত ছিলেন সমাজকর্মী মোঃ ছালিক অাহমদ পীর, সংগঠনের অর্থ সম্পাদক জুয়েল দাশ, মেহির রায়, সাংবাদিক হিফজুর রহমান জিয়া, সাংবাদিক বিপ্লব, কাশেম অালী, উজ্জল দেব, শান্ত দেব, সানি অাহমদ, নাইম অাহমদ, সুমন অাহমদ, শফিকুন নূরসহ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। সংবাদ প্রেস বিজ্ঞপ্তি
১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :




























