০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ঈদের দিনে যুবকের আত্মহত্যা
- Update Time : ০২:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের দিনে আবদুস সালাম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কৈয়ারপুর গ্রামের মৃত শাজাহান খানের ছেলে।
তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের উলফত মিয়া লন্ডনির বাড়িতে বসবাস করে আসছিল।
সোমবার দুপুরে আবদুস সালাম বাড়ির একটি গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে নিহত আবদুস সালামের পরিবারের লোকজন জানান, আবদুস সালাম একজন মানসিক প্রতিবন্ধি ও মাদকাসক্ত ছিল। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অঞ্জন সরকার বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




























