জগন্নাথপুরে ইয়াং স্টার’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৪০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াং স্টার’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
অার্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন জগন্নাথপুর ইয়াং স্টার’র কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক সাধারণ সভা আলী কমিউনিটি সেন্টারে সংগঠনের সদস্য সচিব জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় বক্তব্য রাখেন আকমল হোসেন ভুঁইয়া, জহুর মিয়া, মোহাম্মদ সুবেদ ইমরান, নুমান শাহ কেনান, আব্দুল মুকিত, টিপু সুলতান, নুরুল ইসলাম মাহির, জুয়েল আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মামুন মিয়া, কে এম জামাল, এন ইসলাম নাঈম, মামুনুর রশিদ, মাও: তুফায়েল আহমদ কামরান, মল্লিক আবেদ আহমদ, রনি রাজ, রুহুল আমিন, আবু সহিদ, জিল্লু রহমান, নুর আহমদ, রাসেল আহমদ, ইমামুল হাসান। সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সিদ্ধান্ত সমূহ, এক : সদস্যদের ফরম সংগ্রহ করা। দুই: ও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্ব দেওয়া। তিন: অাগামি ৩ আগস্ট রোজ শুক্রবার কমিটি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



























