জগন্নাথপুরে ইফতারি সামগ্রী তৈরিতে রেষ্টুরেন্ট ব্যবসায়ীরা ব্যস্ত
- Update Time : ০৬:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রেষ্টুরেন্ট ব্যবসায়ীরা মিষ্টি-নিমকি সহ ইফতারি সামগ্রী তৈরিতে ব্যস্ত রয়েছেন।
পবিত্র মাহে রমজান অাসতেই জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে মিষ্টি ব্যবসায়ীরা মাহে রমজানকে সামনে রেখে মিষ্টি-নিমকি, জিলাপী, কাটাগজা, বুনদিয়াসহ বিভিন্ন ধরণের মিষ্টিজাত দ্রব্য খাবার তৈরিতে ব্যস্ত রয়েছেন।
পবিত্র মাহে রমজানে জগন্নাথপুর উপজেলায় ১ম রমজান, ১৫রমজান ও ২৭ রমজানে নতুন অাত্মীয়দের বাড়িতে বিশেষ করে নতুন দামান্দদের বাড়িতে শশুর বাড়ির লোকজন প্রথম রমজান বিভিন্ন রকমের ইফতারি (তাল) প্রদান করেন। ইফতারির (তাল) এই অায়োজন নতুন নয় পুরাতন রেওয়াজ।
নতুন দামান্দদের বাড়িতে শশুর বাড়ির পক্ষ থেকে রমজান মাসে প্রথম ইফতার সময় বড় ইফতারি হয়ে থাকে।পবিত্র মাহে রমজানে ইফতারির তাল দেওয়ার এই প্রচলন ধনি-গরিব সকলের মাঝে রয়েছে। তবে প্রবাসী অাত্মীয় স্বজনদের পক্ষ থেকে ইফতারির জন্য নগদ টাকা দামানদের বাড়িতে পাঠানো হয় বলে অনেকেই জগন্নাথপুর পত্রিকাকে জানিয়েছেন। কিন্তু গরিব- দরিদ্র পরিবারগুলোর জন্য একটু কষ্টকর হয় তারপরও গরিবে ধনী অাত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা হাওলাত-ঋন করে অথবা মূল্যবান জিনিষ বিক্রি করে দামান্দদের বাড়িতে ইফতারির তাল পাঠান।
বিভিন্ন মুরব্বীদের সাথে অালাপ হলে তারা জগন্নাথপুর পত্রিকাকে জানান, প্রথম রমজান দামান্দদের বাড়িতে অামরা সব সময় ইফতারির তাল দিতাম, এ রেওয়াজ এখন পর্যন্ত অাছে।
উপজেলার বিভিন্ন বাজারে মিষ্টি-নিমকি ব্যবসায়ীদের সাথে অালাপ হলে ব্যবসায়ীরা জানান, গত রমজানের তুলনায় এবার মালের দাম অনেক বেশি ও মিষ্টি-নিমকি কারিগরের বেতনও বেশি।
রেষ্টুরেন্ট ব্যবসায়ীরা জানান, গত রমজানের তুলনায় এবার তারা উন্নত মিষ্টি-নিমকি সহ ইফতারির সব ধরনের মাল তৈরি করেছেন। গ্রাহকদের চাহিদা পূরনে উন্নতমানের যথেষ্ট মিষ্টি-নিমকি সহ ইফতারির সব অায়োজন করে রাখেছেন।





























