০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইজিবাইক উল্টে কলেজ ছাত্রীসহ আহত ৫
- Update Time : ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) উল্টে কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সামেন সড়কে। জানাগেছে, ২৫ডিসেম্বর সোমবার দুপুরে নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইক (টমটম) উল্টে গেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রী পৌর এলাকার ইসহাকপুর গ্রামের বাসিন্দা আফসানা সিদ্দিকা (১৭), একই কলেজ ছাত্রী ফাহমিদা বেগম (১৭), ফাইমা আক্তার (১৭) ও লুদরপুর গ্রামের আরেক কলেজ ছাত্রী সুমি বেগম (১৭) এবং আবুল কয়েছ নামের যুবক (২৪) সহ কমপক্ষে ৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত আফসানা সিদ্দিকাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।




























