জগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা
- Update Time : ০৮:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আ.লীগের ডন গ্রুপের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, নুরুল ইসলাম, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, আ.লীগ নেতা আবদুল কাদির, পৌর কাউন্সিলর ও পৌর আ.লীগের সদস্য সচিব আবাব মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দীপক গোপ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, আ.লীগ নেতা মোতালিব মিয়া, দিরাই আ.লীগ নেতা রবিউল ইসলাম মান্না, জগন্নাথপুর আ.লীগ নেতা জামাল হোসেন, যুবলীগ নেতা সেলিম মিয়া, তোফায়েল আমিন মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ ডন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরুক আলী তালুকদার, শেখ মামুন হোসেন, হোসাইন আহমদ টিটু, আকমল হোসেন, মকসুদুল হক, হরুপ মিয়া, কয়েছ মিয়া, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা হুমায়ূন খান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা লিটন দেব, ছাত্রলীগ নেতা আক্তার হোসেন, মুহিন মিয়া, হাসানুর রহমান, অহি আহমদ নিলু, শাহিন মিয়া, সুমন, হায়দার প্রমূখ।
সভায় বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-আসনে আজিজুস সামাদ ডনকে নৌকা প্রতীক দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহবান জানান। সেই সাথে অপ-প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।





























