জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অাওয়ামী যুবলীগ উপজেলার অাশারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কাঠালখাইড় শনিরবাজারে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমদের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক রায়হান কামালী শিম্পু’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ। কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন লিলু, রিজু সুলতান, আবু ছালেহ তালুকদার, শেরআলী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন আহমদ, যুগ্ন-সাধারন সম্পাদক নাজমুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ১ নং ওয়ার্ড যুবলীগের মোহন আহমদ, জায়েদ আহমদ। কর্মী সভায় উপস্থিত ছিলেন, যুবলীগের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম, নিধির সূত্রধর, আহমেদ হোসেন রনি, শহিদুল ইসলাম, আব্দুল হক, মোজাহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি আজিজুর রহমান, আলীনুর মিয়া, আনোয়ার মিয়া। ১নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহ কামরুল আলী, মোহন, সাদিক, লাবলু, বিলাল, পরিমল, রাজন, রাসেল, রুহেল, নিধির, সেলিম, শাহিন, মখলিছ, নেপুর প্রমূখ। কর্মী সভার শুরুতে কোরঅান তেলায়াত করেন ১নং ওয়ার্ড যুবলীগের রায়হান মিয়া।





























