জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি অনুমোদন
- Update Time : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি অনুমোদন করেছেন জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগ আহবায়ক নিজামুল করিম ও সদস্য সচীব লিপ্টু দেব।
৭জানুয়ারি রোববার সভাপতি/সেক্রেটারি সাক্ষরিত আশারকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের নব গঠিত কমিটি মো: আলী হোসেন কে আহবায়ক ও রুহুল আমিন মমিন কে সদস্য সচীব এবং আলীহোসেন, সুলেমান আহমদ, শফিকুল ইসলাম, আজিজুল খান, কাহার মিয়া, মাছুম মিয়া, সাজিদ চৌ:, আন্জব আলী, মুহিবুর খান কে যুগ্ন-আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।
নব গঠিত আশারকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: মহিবুর রহমান রাসেল, শ্রমিকলীগের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ, যুবলীগ নেতা জাবির আহমদ, আব্দুল কাইয়ুম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক রাজু চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির খান সাব্বির, সহ সভাপতি জনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, প্রচার সম্পাদক মারুফ আহমদ, গ্রন্থনা ও পকাশনা সম্পাদক আলীনুর মিয়া ও অর্থ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।




























